শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের দুই প্রধান শিক্ষকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

 


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারী কিশোরগঞ্জ উপ‌জেলার মাগুড়া প‌শ্চিমপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক শ‌হিদুল ইসলাম হেলাল ও মাগুড়া দ্বিমুখী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে এক‌টি মামলায় কারাগারে পা‌ঠি‌য়েছে নীলফামারী জেলা বিজ্ঞ   আদালত ।


মামলার বিবরণীতে জানা যায়, চলতি বছরের ১৮ আগস্ট উপজেলার পুটিমারী ইউনিয়নের দ‌ক্ষিণ কালিকাপুর মি‌স্ত্রিপাড়া গ্রা‌মের মৃত ম‌য়েজ উ‌দ্দি‌নের ছে‌লে সাইফুল ইসলাম বা‌দি হ‌য়ে ৭ জন আসামী ক‌রে কিশোরগঞ্জ থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। দা‌য়ের কৃত মামলায় আসামী শ‌হিদুল ইসলাম হেলাল ও আব্দুস ছাত্তার উচ্চ আদালত থেকে ৬ সপ্তা‌হের অস্থায়ী জা‌মি‌নে ছি‌লেন ।


গতকাল (১১ অক্টোবর-২০২২) দুপু‌রে নীলফামারী চীফ জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিনের প্রার্থনা কর‌লে বিজ্ঞ বিচারক মো. হা‌ফিজুল ইসলাম জা‌মিন আ‌বেদন নামঞ্জুর ক‌রে দুই প্রধান শিক্ষক‌কে জেল হাজ‌তে প্রের‌ণের আ‌দেশ দেন। অন‌্য আসামীরা জা‌মি‌নে আ‌ছে।

এলাকার খবর