কিশোরগঞ্জ থেকে,
আসন্ন নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সৈয়দপুর,কিশোরগঞ্জ, নীলফামারী আসনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন হাসিনা বেগম
জানা যায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহবুবার রহমান বাদশা'র সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা হাসিনা বেগম।
তিনি সৈয়দপুর,কিশোরগঞ্জ ও নীলফামারী সদর আসনে হরিণ মার্কা নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
তিনি দীর্ঘদিনথেকে তার নির্বাচনী এলাকার
সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতিক, প্রিয় মুখ, বিনয়ী, সদালাপী ও সদাহাস্যোজ্জল একজন মানুষ হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
এবারের নির্বাচনে হাসিনা বেগম হরিণ মার্কা নিয়ে ভোটারের দোড়ঁ গোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করেছেন।
একান্ত আলাপচারিতায় হাসিনা বেগম বলেন, আমি জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে গতবার নির্বাচন করে হেরে যাওয়ার পর থেকে আমার নির্বাচনী এলাকায় উন্নয়ন মূলক কাজে সব সময় অংশ গ্রহণ করেছি।
আমি এই নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে হরিণ মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতা করছি। আমি আশাবাদী ভোটারের দোয়া ও ভালোবাসা নিয়েই জয়লাভ করবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে সম্মানিত ভোটারদের সম্বন্বয়ে এলাকার উন্নয়ন সাধন করবো।
উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর -২০২২ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
