কিশোরগঞ্জ থেকে,
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সাধারণ সদস্য পদপ্রার্থী ৫ নং ওয়ার্ড (কিশোরগঞ্জ) ফাতেমা বেগম।
জানা যায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়ন পরিষদের ৩ বারের সফল চেয়ারম্যান মোকলেছার রহমান বিমানের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা ও সাবেক জেলা পরিষদ সংরক্ষিত সদস্য ফাতেমা বেগম।
তিনি ৫ নং ওয়ার্ড(কিশোরগঞ্জ) আসনে তালা মার্কা নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
তিনি সাবেক সংরক্ষিত মহিলা সদস্য থাকা কালীন তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করেছেন যার জন্য তিনি
সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতিক, প্রিয় মুখ, বিনয়ী, সদালাপী ও সদাহাস্যোজ্জল একজন মানুষ হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
এবারের নির্বাচনে ফাতেমা বেগম তালা মার্কা নিয়ে ভোটারের দোড়ঁ গোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করেছেন।
একান্ত আলাপচারিতায় ফাতেমা বেগম বলেন, আমি জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য থাকা কালীন আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি।
এই নির্বাচনে আমি সাধারণ সদস্য পদে তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দীতা করছি। আমি আশাবাদী জয়লাভ করবো। আমি নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত কাজ গুলো করবো ইনশাআল্লাহ।
