শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জ উপজেলা আঃলীগের তথ‍্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হলেন আনিছ

 


কিশোরগঞ্জ (নীলফামরারী) থেকে,


  সকল জল্পনা-কল্পনা‘র অবসান ঘটিয়ে দীর্ঘ ১৫ বছর পর, ১৫সেপ্টেম্বর/২২ ইং তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে নীলফামারী জেলা কমিটি। 


উক্ত কমিটিতে তথ‍্য ও গবেষণা সম্পাদক  নির্বাচিত হলেন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান মোঃ  আনিছুল ইসলাম আনিছ।


তিনি ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নানা পদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তথ‍্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে নিয়ে সাধারণ মানুষের জন‍্য রাজনীতি করে যাচ্ছি। আমি গত নির্বাচিত নৌকা প্রতিক নিয়ে চেয়ারম‍্যান নির্বাচিত হয়েছিলাম। যতটুকু পেরেছি ইউনিয়নবাসীর জন‍্য কাজ করেছি।


তিনি তথ‍্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ  উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফীন সপু, ও সাধারণ সম্পাদক ভেভি, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ইমরান অভি, চাদঁখানা ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দূল রারেক সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

এলাকার খবর