শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

 




কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে গৃহবধূকে  ধর্ষণের অভিযোগে মোস্তফা কামাল (২৪) কে  আটক করে কিশোরগঞ্জ থানা  পুলিশ।শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।


অভিযুক্ত যুবক উপজেলার উত্তর

বাহাগিলি জিয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।


থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) চাঁদখানা বগুলাগাড়ি

গ্রামের এক গৃহবধূ বিকেলে পার্শবর্তি গ্রামে তার নানার বাড়ীতে বেড়াতে যায়। নানী বাড়ীতে না থাকায় এবং বৃদ্ধ নানা থেকে ও না থাকায় ওই যুবক রাতে তার শয়ন কক্ষে ঢুকে অবস্থান নেয়। সুযোগ বুঝে এক সন্তানের জননী গৃহবধূ ময়না বেগমকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসি তাকে আটক করে থানায় খবর দেয়।


এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় নারী শিশু আইনে ৯/১ ধারায় ধর্ষকের বিরুদ্ধে মামলা করেন যাহার নং ২ 


এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন,  মোস্তফা কামাল নামে এক যুবককে আটক করা হয়েছে এবং ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলাকার খবর