কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
"বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন
খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ"
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
নীলফামারীর কিশোরগঞ্জে চলতি বছরের ইঁদুর নিধন অভিযান-২০২২ উপলক্ষে উদ্বোধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, বাংলাদেশ প্রেস ক্লাব'র সভাপতি দেলোয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত বিভিন্ন এলাকার কৃষক, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
