শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের বরণ অনুষ্ঠান

 


মোঃ দেলোয়ার হোসেন,

নিজস্ব প্রতিবেদক


২৮ অক্টোবর ২২ নীলফামারী জেলা পরিষদে নবনির্বাচিত'র সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ। 


মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে নব নির্বাচিত সদস্যদের বরন অনুষ্ঠান আয়োজন করা হয়।


উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহ আবুল কালাম বারী পাইলট'র  সভাপতিত্বে ও ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম‍্যান শাপলা বেগম'র  সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,  বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মমতাজুল হয়, সংরক্ষিত মহিলা সদস্য ইসরাত জাহান পল্লবী, ফাতেমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম‍্যানগণ, সংরক্ষিত সদস‍্য ও সাধারণ সদস‍্যগণ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানী, সম্পাদক রোমানা ইয়াসমিন সহ সর্বস্তরের নেতিকর্মী উপস্থিত ছিলেন।


এ সময় জেলা পরিষদ চেয়ারম‍্যান এ‍্যাড মমতাজুল হক বলেন, জেলা পরিষদ আমার একার নয় আপনাদের সকলের পরিষদ। ইউপি চেয়ারম‍্যান ও সদস‍্য'র সাথে নিয়ে জেলা পরিষদ সাজাতে এবং উন্নয়ন করতে চাই।

এলাকার খবর