শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বড়ভিটা মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুলে এসএসসির সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাস

 



মোঃ আশরাফুল ইসলাম রাজু 

জেলা ব্যুরো প্রধানঃ

কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই বইছে আনন্দ-উচ্ছ্বাস।ভালো ফলে খুশি শিক্ষার্থীরা মিষ্টি হাতে ছুটে আসছে প্রতিষ্ঠানের পানে।


গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। অতি আনন্দে কেউ কেউ আবার সহপাঠীদের জড়িয়ে ধরে কেঁদেও ফেলে।


উচ্ছ্বসিত অভিভাবকরাও এসেছেন নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুলে । তারাও খুশি সন্তানের রেজাল্ট পেয়ে।


বড়ভিটার বি এম বি কিন্ডারগার্টেন স্কুল ছাড়াও বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, রেজাল্ট পেয়ে সবাই অনেক খুশি। সবাই স্কুল প্রাঙ্গণে এসে বন্ধুদের সঙ্গে দেখা করছে। এক কথায় এটি যেন মিলনমেলা।


গেল সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।


দুপুর ১২টা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া গিয়েছে। 


১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলের বিস্তারিত তুলে ধরেন।


বড়ভিটা মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী মোছাঃজুঁই আক্তার বলেন, ‘গোল্ডেন এ প্লাস পেয়েছি। বন্ধুরা সবাই মিলে স্কুলে এসেছি। অনেকদিন পরে সবার সঙ্গে দেখা। এখন খুব ভালো লাগছে। স্কুলের বাইরে প্রতিদিন ছয় ঘণ্টা পড়াশোনা করেছি। সেটা সার্থক হয়েছে।


বড়ভিটা মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃজামিল হোসেন বলছেন,এবারে অত্র প্রতিষ্ঠান থেকে মোট ৩০ জন পরিক্ষার্থী এস এস সি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে ৩০ জনেই সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী। জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং আমার স্কুলের দায়িত্বশীল শিক্ষকগনের একনিষ্ঠ পাঠদানের দ্বারাই এমন সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।প্রতিষ্ঠান জুরে এমন সাফল্যের ধারা প্রবাহমান থাকায় খুশি শিক্ষার্থীদের বাবা মায়েরা।


জাকারিয়া নামে এক অভিভাবক বলেন, ‘সন্তানকে নিয়ে আশা করেছিলাম সে ভালো কিছু করবে। সে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমি আর ওর মা অনেক খুশি হয়েছি। অন্য অভিভাবকদের সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পর।’বি এম বি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক সহ স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলকে এমন দায়িত্বশীল মননের দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এলাকার খবর