শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বছরের শুরুতে শতভাগ বই বিতরণের কৃতিত্ব অর্জন করলেন নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবা দাখিল মাদ্রাসা

 



মোঃআশরাফুল ইসলাম রাজু 

নিজেস্ব প্রতিবেদনঃ

কিশোরগঞ্জ উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও মাদ্রাসায় উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশে বই উৎসব হয়।


রবিবার (১ জানুয়ারি) সকাল থেকে দিন ব্যাপী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সকালে উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবা দাখিল মাদ্রাসা মাঠে বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশ হয়। এতে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়। প্রধান অতিথি বলেন- ‘শতভাগ শিক্ষিত জাতি গঠনের মধ্য দিয়েই আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহরণ।’


নিতাই ডাঙ্গাপাড়া মাহবুবা দাখিল মাদ্রাসার খেলার মাঠে বই উৎসবে প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রতিষ্ঠান প্রধান জনাব মোঃআাব্দুল জলিল বলেন,এবছর আমরা বছরের শুরুতে যে পরিমান বই পেয়েছি আজ আমার প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতির মাধ্যমে আমরা তা বিতরণ করতে সক্ষম হয়েছি।



এদিকে কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  জনাব মোঃএটিএম নূরুল আমিন শাহ্ বলেন,এবারে বছরের শুরুতে আমরা মজুতকৃত বইয়ের শতভাগ বিতরণ কার্যক্রম সম্পুর্ণ করেছি।দিনব্যাপী শিক্ষার্থীদের উৎসব মূখর পরিবেশের মাধ্যমে এই বিতরন কার্যক্রম সম্পুর্ণ হয়েছে বলেও জানান তিনি।

এলাকার খবর