শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে পৈত্তিক সম্পত্তি জবরদখলের পায়তারা

 


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুরে পৈত্তিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে।


মঙ্গলবার(৩১ জানুয়ারী) সকাল ১১ টায় নিজ মালিকানা জমি সার্ভেয়ার দ্বারা মাপামাপি করতে গেলে পাশের গ্রামের আব্দুল হামিদের ছেলে মোক্তারুল ইসলাম,  হাসু মিয়া ও দাঙ্গাবাজ নাতি শামীম হোসেন এবং আব্দুর রাজ্জাক বাধাগ্রস্থ করে।


এলাকাবাসী সূত্রে জানা যায়,  সিএস মূলে মালিক মরহুম আব্দুল হামিদ পিতা মরহুম ফয়িমউদ্দিন। ম‍ৌজা -পানিয়ালপুকুর, দাগ নং ১২৮, খতিয়ান নং ৪৫১ জমির পরিমান ৮০ শতক,দাগ নং ১২৭ খতিয়ান নং ৫৯৪ জমির পরিমান ৩.৬৯ একর ও দাগ নং ১২৯ জমির পরিমান ১.১১ একর মালিকানাধীন  আছে। 


এস এ মূলে মালিক মরহুম আব্দুল হামিদ'র তিন ছেলে মরহুম কোরবান আলী, মরহুম ওসমান আলী ও মরহুম আবুল হোসেন সরকার মালিকানা প্রাপ্ত হইয়া ভোগ দখল করিয়া আসিতেছে।


গত ৭/৭/৯৪ ইং তারিখে এস এ মূলে মালিক মরহুম আবুল কাশেম সরকার ১২৭ দাগে ৩.৬৯ একরের মধ‍্যে ১.২৩ একর ও ১২৯ দাগে ১.১১ একরের মধ‍্যে ২৭ শতক মোঃ আব্দুল হামিদ পিতা মরহুম ছফর উদ্দিন নিকট বিক্রয় করেন যাহার দলিল নং ৭৪৮৫।

পরবর্তিতে আব্দুল হামিদ সুকৌশলে তার পারিবারিক অভাব অনটনের কথা উল্লেখ করিয়া দাতা আবুল কাশেম সরকার'র কাছ থেকে অতিরিক্ত ১২৮ নং দাগে ৮০ শতক ও ১২৯ নং দাগে ১০ শতক জমি বর্গা হিসাবে চাষাবাদ শুরু করেন।


এস এ মূলে মালিক তিন ভাই মরহুম কোরবান আলী, মরহুম ওসমান আলী ও মরহুম আবুল কাশেম সরকার'র ওয়ারিশ সূত্রে তাদের ছেলে মেয়ে মালিকানা প্রাপ্ত হয়। গতকাল ৩০ জানুয়ারী বর্গাচাষী আব্দুল হামিদের সাথে এস এ মূলে মালিক মরহুম আবুল কাশেম সরকার'র ছেলে আব্দুর রউফ উক্ত বর্গাকৃত ৯০ শতক জমি ফেরৎ বিষয়ে আলোচনা করেন এবং সেই কথা অনুযায়ী ৩১ জানুয়ারী সকাল ১১ টায় সার্ভেয়ার নিয়ে জমিতে যাওয়া মাত্র তার ছেলে ভূমিদস‍্যু ( ১) মোক্তারুল ইসলাম (২) হাসু মিয়া পিতা আব্দুল হামিদ (৩) শামীম হোসেন (৪) আব্দুর রাজ্জাক পিতা মোক্তারুল ইসলাম মারমুখী অবস্থান নিলে সার্ভেয়ার সেখান থেকে পালিয়ে যায়। তারা হুমকি দিয়ে বলেন জমিতে উঠলে লাশ হতে হবে এবং তারা নিজেরাই বড় ধরনের ঘটনা ঘটিয়ে জমির মালিকের উপর চাপায় দেয়ার  অপকৌশল চালাচ্ছে।তাদের মারমুখী অবস্থা দেখে উপায় না পেয়ে জমির মালিক আব্দুর রউফ জাতীয় সেবা কেন্দ্র ৯৯৯ এ ফোন দিলে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষদ্বয়কে আইনি সহায়তার জন‍্য আশ্বস্ত করেন।

এলাকার খবর