শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ মহোদয়'র সাথে মতবিনিময় সভা

 



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জে নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ মহোদয়'র সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজ সহ সর্বস্থরের জনসাধারণের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান জনাব শাহ আবুল কালাম বারী পাইলট, সহকারী কমিশনার(ভূমি) জনাব সানজিদা রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস‍্য মোশারফ হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জাকির হোসেন বাবুল, নীলফামারী -৪ সংসদ সদস‍্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন,  উপজেলা ভাইস চেয়ারম‍্যান জনাব রবিউল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি,  মহিলা ভাইস চেয়ারম‍্যান শাপলা বেগম, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান জনাব ফজলার রহমান, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান হোসেন শহীদ সোহওয়ার্দী গ্রেনেট বাবু সহ অন‍্যান‍্য ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যানগণ,  উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা,  শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক প্রমুখ।


এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক দাবী তুলে ধরে বলেন,  শিক্ষা, স্বাস্থ‍্য ও গ্রামীণ সড়ক গুলো সংস্কার করার জোড় দাবী জানান।


প্রধান অতিথির বক্তব‍্যে নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, আমি সকলের সহযোগীতা কামনা করছি যাতে এক সাথে কিশোরগঞ্জের উন্নয়নে অংশগ্রহণ করতে পারি।


এলাকার খবর