শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জ উপজেলা বিএনপি'র পদযাত্রা পালিত

 



নিজস্ব প্রতিবেদক


নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্য অসহনীয় মূল‍্য বৃদ্ধি, ও বেগম খালেদা জিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং ১০ দফা দাবী আদায়ের লক্ষে  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি পদযাত্রা পালন করেছে।


শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল টায় দলীয় কার্যালয়ে থেকে উপজেলা বিএনপির নেতৃত্বে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করা কালীন পুলিশী বাধাঁর মূখে পড়লে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।


এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব‍্যে  সাবেক সংসদ সদস‍্য ও কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস‍্য বিলকিস ইসলাম বলেন, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। পুলিশ দিয়ে এই চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা জনগনের দাবী নিয়ে মাঠে অবস্থান করছি। সরকার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ তৈরী না হলে দেশের মাটিতে কোথাও কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। তিনি আগামী আন্দোলনে সবাইকে ঐক‍্যবদ্ধ থাকার আহবান জানান। আরো বক্তব‍্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম।


দেশব‍্যাপী ইউনিয়ন ভিত্তিক পদযাত্রা অংশ হিসাবে উপজেলার বড়ভিটা, পুটিমারী, নিতাই, বাহাগিলি, কিশোরগঞ্জ, গাড়াগ্রাম ও মাগুড়া ইউনিয়নে পদযাত্রা সফল হলে ও রণচন্ডী ও চাদঁখানা ইউনিয়নে নেতাকর্মীর উপস্থিতি চোখেঁ পড়ার মতো ছিল না। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, বর্তমান এই ইউনিয়ন কমিটি দিয়ে আগামী আন্দোলন সংগ্রাম কোন অবস্থাতেই সফল হবে না।

এলাকার খবর