শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে বন্ধকি জমির টাকা ফেরৎ চাওয়ায় বেধম মারপিটঃ মা,ছেলে হাসাপাতালে

 


সোহাগ হাসানঃ বিশেষ প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে বন্ধকি জমির টাকা ফেরৎ চাওয়ায় মা ও ছেলেকে বেধম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।


শনিবার (১১ মার্চ-২৩) সকাল সাড়ে ৮ টায় বন্ধকি জমির টাকা ফেরৎ চাওয়ায় মারপিটের শিকার হয়েছে শাফিউল ইসলাম লিমন ও তার মা সাদিয়া শাহরিন লাকী। 


অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে জিল্লুর রহমান জুয়েলের কাছে জমি বন্ধকি টাকা শাফিউল ইসলাম লিমন ফেরৎ চাওয়ায় উভয়ের মধ‍্যে কথা কাটাকাটি হয়। 

গতকাল সকাল সাড়ে ৮ টায় শাফিউল ইসলাম লিমন বাড়ী থেকে ধান ক্ষেতে যাওয়ার পথিমধ‍্যে উৎপেতে থাকা জিল্লুর রহমান জুয়েল ও তার ভাই জুলফিকার আলী কলম সহ রিপন, জাহাঙ্গীর আলম এলোপাতাড়ি মার ডাং শুরু করে দেয়। তার চিৎকার শুনে মা সাদিয়া শাহরিন লাকী ঘটনাস্থলে আসলে মাথায় এ পায়ে বেধম মারপিট করে। 

মা ও ছেলের চিৎকার শুনতে পেয়ে সোহরাব আলী, সফিকূল ইসলাম ও আজহারুল ইসলাম দৌড়ে ঘটনাস্থলে এসে তাদের হাত থেকে রক্ষা করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ‍‍্য কমপ্লেক্সে ভর্তি করায় দিলে কর্তব‍্য চিকিৎসা তাদের অবস্থা বেগতিক মনে হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমান মা ও ছেলে চিকিৎসাধীন রহিয়াছে। 


শাফিউল ইসলাম লিমন ও সাদিয়া শাহরিন লাকীর স্বামী আনারুল হক বলেন, তারা  আমার প্রতিবেশী। তাদের জমি আমার কাছে বন্ধক আছে। বন্ধকি জমির টাকা ৪/৫ দিন আমার ছেলে শাফিউল চাইতে গিয়ে কথা কাটাকাটি হইছে। বিষয়টি বড় করে দেখি নাই। গতকাল সকালে ছেলে ধান ক্ষেতে যাওয়ার পথিমধ‍্যে পরিকল্পিত লাঠি দিয়ে মাথায়, পায়ে ও হাতে আঙ্গুল ফেটে দিয়েছে। তারা চিকিৎসাধীন আছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে  থানায় অভিযোগ করেছি। আমি এর বিচার চাই।


কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর