শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ'র সম্পাদকের সার কারখানায় অভিযান- জরিমানা সহ সিলগালা

 



মোঃ সোহাগ হাসান

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


 নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ সার কারখানায় অভিযান চালিয়ে ৩০,০০০/

( ত্রিশ হাজার )টাকা জরিমানা সহ কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় নকল সার সহ সরঞ্জাম জব্দ করা হয়।

উক্ত অবৈধ সার কারখানার মালিক চন্দন রায়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার চাঁদখানা ইউনিয়নের সাধারণ সম্পাদক।


মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে টিডি এগ্রো নামে একটি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়।


উপজেলা নির্বাহী  জানান, টিডি এগ্রোর মালিক চন্দন রায় দীর্ঘ দিন ধরে নকল সার তৈরি করে এবং বাজারজাত করে আসছে। তার কোন বৈধ কাগজপত্র ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।বিপুল পরিমাণ নকল সার ও খালি প্যাকেট এবং সরঞ্জাম জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল এবং কারখানাটি সিলগালা করা হয়।

এলাকার খবর