সোহাগ হাসান
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ মার্চ) দুপুর ১২ টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নূর- ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সংসদ সদস্য'র প্রতিনিধি রেজাউল আলম স্বপন স অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ খেলায় উপজেলা ৯ ইউনিয়ন অংশগ্রহণ করেন।
