শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের নদী দখল করে ভবন নির্মাণ



কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মেডিকেল মোড় থেকে ১০০ গজ দূরে বয়ে যাওয়া ধাইজান নদী দখল করে ভবন নির্মাণ করছেন মৃত আবুজার রহমান এর ছেলে সম্রাট।

সরেজমিনে দেখা যায়, উপজেলা থেকে মেডিকেল মোড় যাওয়ার পথে মেডিকেল মোড় সংলগ্ন ব্রিজের নিচে ধাইজান নদীর দখল করে ভবন নির্মাণ করছেন সম্রাট। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সাধারণ মানুষ জানান, নদী রক্ষার্থে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছেন। সেখানে সাধারণ মানুষ দখল করলে অনেক কিছু হতো। কিন্তু প্রভাবশালী হওয়ায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

নদী দখল করে ভবন নির্মাণকারী সম্রাটকে মুটোফোনে নির্মানের বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন।

এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী'র সাথে কথা হলে,তিনি জানান,বিষয়টি শুনেছি।

নদীর জায়গায় স্থাপনা হলে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর