শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

 


সোহাগ হাসানঃ কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না’ এই নির্দেশনা বাস্তবায়নে চতুর্থ পর্যায়ে নীলফামারীর  কিশোরগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী।


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-০২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ও কিশোরগঞ্জ 

উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা  হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেন।


 বুধবার  (২২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরীফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,এমপির প্রতিনিধি রেজাউল আলম স্বপন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মাধ‍্যমিক কর্মকর্তা এটিএম নুরুল আমিন শাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, মতিয়ার রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য,উপজেলায় ১ম পর্যায়ে ১৪০ টি, ২য় পর্যায়ে ১৭০ টি, ৩য় পর্যায়ে ২২৭ টি ও  ৪র্থ পর্যায়ে ৪৫ টি মোট ৫৮২ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও ২ শতাংশ করে জমির দলীল ও চাবি প্রদান করা হয়েছে।


এলাকার খবর