সোহাগ হাসানঃ কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ৬ টি জটিল ও কঠিন রোগ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা ৫০,০০০ হাজার টাকা করে ছয়জনকে চেক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরীফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,এমপির প্রতিনিধি রেজাউল আলম স্বপন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মাধ্যমিক কর্মকর্তা এটিএম নুরুল আমিন শাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, মতিয়ার রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
