শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

গণমাধ‍্যমকর্মীরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভঃ ভাইস চেয়ারম‍্যান বাবু



সোহাগ হাসান,

বিশেষ প্রতিনিধিঃ



বাংলাদেশ প্রেস ক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গণমাধ‍্যমকর্মীরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে।সমাজের নির্যাতিত মানুষের কথা তুলে আনতে হবে।  বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। বাংলাদেশ প্রেস ক্লাব এগিয়ে যাচ্ছে।আমি তাদের সাফল‍্য কামনা করি। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব‍্য এসব কথা বলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু।


সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় বাদশা টাউন কমপ্লেক্সে উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়ামিন কবির স্বপন'র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি দেশ টিভি ও বাংলাদেশ প্রতিদিন নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুল বারী, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রনচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান মোখলেছুর রহমান বিমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ  প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদার রহমান, নিতাই ইউনিয়ন পরিষদ'র ওয়ার্ড সদস‍্য শাফিউল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা শাখার সদস‍্য আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলম, আদর আলী, আব্দুস সালাম, সবুজ মিয়া, সোহাগ হাসান ও সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রফিক শাহ প্রমুখ।

এলাকার খবর