শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী ঈদ উপহার ভিজিএফ'র চাল বিতরণ

 


সোহাগ হাসান

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পবিত্র ইদুল-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হয়েছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্র জানায়, শনিবার (১৫ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) পর্যন্ত উপজেলার নয় ইউনিয়নে মোট ২৬ হাজার ৩ শত ৫২ টি নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে মোট ২৬১.৫২০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।


শনিবার(১৫ এপ্রিল) সকাল ১০ টায় ৭ নং রণচন্ডী ইউনিয়ন পরিষদে ২৫৭৯ টি পরিবারে ২৫.৭৯০ মেট্রিন টন চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রণচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান মোখলেছুর রহমান বিমান, ট‍্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পাট কর্মকর্তা শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস‍্য ও ইউপি সদস‍্যগণ উপস্থিত ছিলেন।


উপজেলার নয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে এসব চাল বিতরণ করা হচ্ছে। এসব ভিজিএফ চাল পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপকার ভোগীরা।


রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান বলেন, অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার গুলোর জন্য ঈদ উপহার দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার বড়ভিটা ইউনিয়নে ২৫৩২ টি সুবিধাভোগী, পুটিমারী ইউনিয়নে ৩৩৩২ টি, নিতাই ইউনিয়নে ২৬৮৮টি, বাহাগিলী ইউনিয়নে ২৪৫৮ টি,চাদঁখানা ইউনিয়নে ২৬৩১টি, কিশোরগঞ্জ সদর ইউনিয়নে ৩৬০৬ টি, রণচন্ডী ইউনিয়নে ২৫৭৯ টি, গাড়াগ্রাম ইউনিয়নে ২৮০৩ টি ও মাগুড়া ইউনিয়নে ৩৫২৩ টি সুবিধাভোগী মোট ২৬ হাজার ৩ শত ৫২ পরিবারে ১০ কেজি করে সর্বমোট ২৬১.৫২০ মেট্রিক টন বিতরণ করা হবে।

এলাকার খবর