সোহাগ হাসান, কিশোরগঞ্জ থেকে
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারী-৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) উপজেলার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল।
এক শুভেচ্ছা বার্তায় জাকির হোসেন বাবুল সৈয়দপুর ও কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্য বলেন, প্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।
এসময় তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান জাকির হোসেন বাবুল।
জানা গেছে, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি সাবেক কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
