সোহাগ হাসান
কিশোরগঞ্জ থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জে ভোগ দখলীয় জমি জবর দখল করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ইসমাইল গড়ের পাড় গ্রামের জিয়াউর রহমান ক্রয় সূত্রে উক্ত জমি ভোগ দখল করিয়া আসিতেছে।
জমির তফসিল বর্ণনামতে জেল এল নং ৩০
খতিয়ান নং এস এ ৫১,বিএস ৪৬০
দাগ নং এস এ ১৪৩৮,বিএস ৩০০৮
জমির পরিমান ১২ শতকের মধ্যে সাড়ে ৪ শতক।দলিলের তারিখ ২৮/১০/২০ কবলা সূত্রে তিনি মালিক প্রাপ্ত হইয়া ভোগ দখল করা কালীন গত ১৫/৪/২৩ সকাল ১০ টায় আজিজুল ইসলাম বেল পিতা মৃত্যু নাড্ডা মামুন, মহসিন আলী পিতা আজিজুল ইসলাম ও মলিনা বেগম স্বামী আজিজুল ইসলাম উল্লেখিত ব্যক্তিরা বর্নিত সম্পত্তি জোড় পূর্বক জবর দখল করিয়া জমিতে থাকা ল্যাট্রিন ভাংচুর করে এবং প্রায় দশ হাজার ক্ষতি সাধন করিয়া বিভিন্ন সময় হুমকি ধমকি প্রদান করে আসিতেছি।
জমির মালিক জিয়াউর রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অসহায় হওয়ায় বাধাঁগ্রস্থ করতে পারি নাই।
জমির মালিক জিয়াউর রহমানের পিতা মৃত্যু আব্দুস সোবান তার পারিবারিক করজবশত উক্ত জমি ২৬/১/৮৩ ইং তারিখে কবলা নং ১৫৭৫, ১২/১২/৮৬ তারিখে কবলা নং ১৩১৭৪, এবং ১১ /৯/৮৮ ইং তারিখে ১০৪৬৮ নং কবলা মূলে আব্দুল মজিদের নিকট বিক্রয় করেন।
অনুরুপ ভাবে আব্দুল মজিদ তার পারিবারিক করজবশত গত ২৮/১০/২০ ইং তারিখে ৬০৮১ নং কবলা মূলে জিয়াউর রহমানের কাছে বিক্রয় করেন।
কথা হলে ভুক্তভোগী জিয়াউর রহমান বলেন, এই জমি আমার পিতা অভাবে পরিয়া বিক্রি করেছিল আঃ মজিদের কাছে। তিনি আবার আমার কাছে ঐ জমি বিক্রি করে।তখন থেকে আমার দখলে আছে। আমাকে ভয়ভীতি দেখায় আমার জমি দখল করে।
জবর দখল কারী আজিজুল ইসলাম বেলের কথা হলে তিনি বলেন, আমি ওখানে জমি পাবো। কোন মূলে পাবেন এমন প্রশ্নের জবারে তিনি বলেন আমার কাছে কোন কাগজ নাই কিন্ত আমি জমি পাবো।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
