শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সেবা ফাউন্ডেশন বাংলাদেশ'র আয়োজনে ইফতার মাহফিল




সোহাগ হাসানঃ বিশেষ প্রতিনিধি


"ইফতার হউক সবার সাথে " এই প্রতিপাদ‍্য বিষয়টি সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ফাউন্ডেশন বাংলাদেশ'র আয়োজনে উপজেলার বিভিন্ন হেফজ খানায় ইয়াতিম হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রফিক শাহ সহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ। 


মহিমান্বিত মাস রমজানের প্রতিটি ইফতার হউক খেটে খাওয়া মানুষদের এবং ইয়াতিম খানার অসহায় হাফেজ ছাত্রদের সাথে।


কথা হলে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রফিক শাহ বলেন,সকলের দোয়া ও আর্থিক  সাহায্য নিয়ে খুব সুন্দর ভাবে তালিকা অনুযায়ী উপজেলার বিভিন্ন ইয়াতিম  খানার হাফেজ ছাত্র ও খেটে খাওয়া মানুষকে নিয়ে ইফতার মাহফিল গুলো সু-সম্পন্ন করা হচ্ছে।তিনি আশাবাদ ব‍্যক্ত আরো বলেন,দীর্ঘদিন থেকে সংগঠনটি মানবিক কাজ করে আসছে। বিভিন্ন দাতা ভাইদের অর্থায়নে অনেক রোগীর বিনামূল‍্যে রক্ত সহ চিকিৎসা দিয়ে আসছি।তিনি বিভিন্ন দাতাদের কাছে এ রকম মানবিক কাজে সহযোগীতার  হাত বাড়ানোর জন‍্য আহবান জানিয়েছেন।

এলাকার খবর