কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৩ ইং সালের অনুষ্ঠিতব্য এসএসসি, দাখিল সমমান ও এসএসসি ভোকঃ পরীক্ষা শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩০ এপ্রিল) সকাল ১০ সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষা ৪ কেন্দ্রে ও দাখিল সমমান ১ কেন্দ্রে এবং এসএসসি ভোকঃ ১ কেন্দ্রে এক যোগে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র সমূহঃ কিশোরগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ে ৭১২ জন, কিশোরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৫২ জন, শিশু নিকেতন স্কুল ও কলেজে ৫৪০ জন, রণচন্ডী স্কুল ও কলেজে ৭০৫ জন। সর্বমোট ২৭০৫ জন উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
কিশোরগঞ্জ সরকারী ডিগ্রী কলেজে দাখিল সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল মাদরাসা থেকে এ বছর ৫৬৬ জন পরীকার্থী অংশগ্রহণ করে।
অপরদিকে কিশোগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি ভোকশনালে বিভিন্ন ট্রেডে ২৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
দাখিল সমমান পরীক্ষা কেন্দ্র সচিব মোজাফফর হোসেন নিশ্চিত করে বলেন, আমার নিয়ন্ত্রিত মাদরাসা কেন্দ্রে এ বছর মোট পরীক্ষার্থী ৫৬৬ জন। নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে। মহিলা ও পুরুষের জন্য পৃথক বুথ করা হয়েছে। সেখানে প্রতিটি পরীক্ষার্থীকে মহিলা ও পুরুষ দ্বারা পৃথক পৃথক ভাবে শরীর তল্লাশী করে পরীক্ষা হলে প্রবেশ করানো হচ্ছে।
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট নূর-ই- আলম সিদ্দিকী বলেন, কোন রকমের দুর্ঘটনা ছাড়াই কোলাহল মুক্ত পরিবেশে নকল মুক্ত ও শান্তিপূর্ণ ভাবে এসএসসি, দাখিল সমমান ও এসএসসি ভোকঃ পরীক্ষা চলছে।আশা করি একই নিয়নে প্রতিটি পরীক্ষা চলবে।
