নিজস্ব প্রতিবেদক
সকল জল্পনা-কল্পনা‘র অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর, ২০ ফেব্রুয়ারী-২৩ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র দ্বি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সৈয়দপুর জেলা বিএনপি'র পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উক্ত পূর্ণাঙ্গ কমিটিতে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হলেন মোঃ লোকমান হাকিম। তিনি সৈয়দপুর উপজেলার হাজারী হাট এলাকার বাসিন্দা।
তিনি ইতি পূর্বে ছাত্র রাজনীতির সাথে যুক্ত থেকে বিভিন্ন পদে সক্রিয় রাজনীতি করেছেন। তিনি একাধারে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেছেন। সৈয়দপুর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। দলের দূর্দিনে জেলা বিএনপির সাথে বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। লোকমান হাকিম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা বিএনপি ও অঙ্গ দল সমূহের অসংখ্য নেতাকর্মী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
