শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে গাছের শুকনো ডাল ও পাতা ছেরায় শিশুকে বেধেঁ মারপিটঃ ভিডিও ধারণ করায় পুলিশ সদস‍্যকে চড় থাপ্পর

 

সোহাগ হাসান

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

 নীলফামারীর কিশোরগঞ্জে কাঠাঁল গাছের শুকনো দুটি ডাল ও পাতা ছেড়াঁর অভিযোগে জয়ন্ত চন্দ্র দাস (১০)কে বেধেঁ মারপিটের অভিযোগ উঠেছে সাবেক বিজিবি সদস‍্য ফরহাদ হোসেন সম্রাট  (৫৫) এর বিরুদ্ধে। তার ব‍্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাসি ট্রেডার্সে জয়ন্ত চন্দ্র দাস কে পিলারে বেধেঁ মার ডাং এর কথা জানতে পেয়ে  দাদা কৈলাষ চন্দ্র দাস দোকানে গিয়ে হাত পা ধরে নাতির প্রাণ ভিক্ষা চাইলে তাকে ও লাথি মেরে ফেলে দেয়।খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ও (ডিএসবি) আলমগীর হোসেন  ঘটনাস্থলে গিয়ে দাদা ও নাতির মারপিটের ভিডিও ধারণ করলে তার পরিচয় জানার পরেও মোবাইল ফোন কেড়ে নিয়ে গালে একাধিক চড় থাপ্পর মারেন এবং অপর পুলিশ সদস‍্য রফিক ও আনোয়ারুলের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) মেডিকেল মোড় ব্রীজ সংলগ্ন ওই বিজিবি সদস্যের ব‍্যবসা প্রতিষ্ঠান মেসার্স হাসি ট্রেডার্স ও তার বাড়ি।  দুপুরে তার দোকানের পিছনে কাঠাঁল গাছের শুকনো দুটি ছোট (জ্বালানী কাজে ব‍্যবহৃত) ডাল ও ছাগলের জন‍্য পাতা সংগ্রহ করতে যায় পার্শবর্তি গ্রাম সদর ইউনিয়নের কেশবা ওয়ার্ডের যুগিপাড়ার কমল চন্দ্র দাসের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র জয়ন্ত চন্দ্র দাস। সেখানে ছোট দুটি শুকনো ডাল ও গাছের কিছু পাতা   দেখতে পেয়ে এ সময় সাবেক এই বিজিবি সদস‍্য প্রথমে শিশু জয়ন্ত চন্দ্র দাস ও  পরে  দাদা কৈলাষ চন্দ‍্র দাসকে  নিজ দোকানে ডেকে নিয়ে হাত বেঁধে অমানবিক নির্যাতন করেন। ডাংমারের একপর্যায়ে কৈলাশ চন্দ্র দাসকে পা দিয়ে লাথি মারেন।
আইন শৃঙ্খলার আশংক মনে হলে বিষয়টি থানায় জানালে কিশোরগঞ্জ থানার জরুরি পার্টি সেখানে গেলে আবারও তাদের মধ‍‍্যে  বাকবিতন্ডা ও ধস্তাধস্তি  শুরু হয়। পুলিশের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পুলিশকে ধাক্কা দিয়ে নিজ বাসায় পালিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেন।

ছোট শিশু ও তার দাদাকে ডাংমার ও পুলিশকে থাপ্পড় মারার ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ক্ষেপে যায়। একপর্যায়ে ওই বিজিবি সদস‍্যের বাড়ি ও দোকান ঘেরাও করে এলাকাবাসী।পরবর্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষে সাবেক ওই বিজিবি সদস‍্য ফরহাদ হোসেন সম্রাটকে পুলিশ হেফাজতে থানা নিয়ে আসেন।

জরুরি পার্টির দায়িত্বরত থাকা উপ-পুলিশ পরিদর্শক  রবিউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গেলে সাবেক বিজিবি সদস‍্য ফরহাদ হোসেন সম‍্রাট আমাদের উপর চড়াও হন এবং আমাদের এক পুলিশ সদস্য ভিডিও ধারণ করতে গেলে তাকেও চড় থাপ্পড় মারেন।

এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়    বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। নির্যাতিত শিশুর পরিবার থেকে ১টি যাহার নাম্বার ৫, পুলিশের কাজে বাধাঁ ও গায়ে হাত তোলার অপরাধে অপর আর একটি মামলা হয়েছে। যাহার নাম্বার ৬।
এলাকার খবর