শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম‍্যান-বাবু

 




সোহাগ হাসান,কিশোরগঞ্জ থেকে


পবিত্র ঈদ-উল-ফিতর  উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম‍্যান রবিউল ইসলাম বাবু


এক শুভেচ্ছা বার্তায় বাবু কিশোরগঞ্জবাসীর উদ্দেশ্য বলেন, প্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদ-উল- ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।

এসময় তিনি পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ,  সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান রবিউল ইসলাম বাবু।


জানা গেছে,তিনি আগামী উপজেলা  পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন  প্রত‍্যাশী।


এলাকার খবর