শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে পরিত‍্যক্ত বয়লার ফার্মের বিদুৎ এ শক খেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র আহত

 



সোহাগ হাসান

কিশোরগঞ্জ থেকে


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী হাজীর হাটে পরিত‍্যক্ত বয়লার মুরগীর ফার্মে বৈদ‍্যুতিক লাইনে তৃতীয় শ্রেণীর ছাত্র হাসান আলী (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।


গত ১৭ এপ্রিল সকাল ১০ টায় ফার্মের মালিক জোবেদ আলী (জবাই) তার পাশের বাড়ীর আমজাদুলের ছেলে হাসান আলী কে ডেকে এনে তার নাতীর সাথে খেলা করতে বলে। দুজন মিলে খেলতে খেলতে এক সময় হাসান আলী আর্থিনের তারে লেগে গিয়ে আটকে যায়। পরে এলাকা বাসী তারে ডাং মেরে তাকে রক্ষা করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে কর্তব‍্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে তার পরিবার অর্থাভাবে নিয়ে যেতে পারেনি।


প্রত‍্যক্ষদর্শীরা জানায়, জোবেদ আলীর (জবাই) ফার্মে বেশ কিছু ধরে মুরগী নাই অথচ শিয়াল ধরার জন‍্য ফার্মের চারিদিকে তারকাটাঁর বেড়ায় বিদুৎ সংযোগ দিয়ে রাখে। সংযোগ বিচ্ছিন্ন করার জন‍্য আমরা তাকে একাধিক বার  বলছি কিন্ত তিনি কথা শোনে নি। আজ এই ছোট বাচ্চা অল্পের জন‍্য বেচেঁ গেলে সে এখনো ঝুকিপূর্ণ অবস্থায় আছে। তার ডান কান দিয়ে ধোয়া বের হয়েছে এবং কানটি পুড়ে গেছে।


কথা হলে হাসান আলী পিতা আশ‍্রয়ণ প্রকল্পের বাসিন্দা আমজাদুল বলেন, প্রতিদিন আমার ছেলেকে ডেকে নিয়ে যায় তার নাতির সাথে খেলা করার জন‍্য। আজ ও নিয়ে গেছে। একটু পরে জানতে পারি বিদুৎ এর তারে শক খাইছে।কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছি। ডাঃ রংপুর মেডিকেলে নিয়ে যেতে বলছে। আমি গরীব চিকিৎসা করার মতো  টাকা আমার কাছে নাই। ছাওয়াক আল্লাহর উপর ছাড়ি দিয়েছি।


এ বিষয়ে কথা হলে পরিত‍্যক্ত ফার্মের মালিক জোবেদ আলী (জবাই )বলেন, ছোট বাচ্চা একটা দুর্ঘটনা হয়ে গেছে। এখন আর কি করার আছে। মুরগী নেই কিন্ত এখনো বিদুৎ সংযোগ আছে কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাইনটা বিচ্ছিন্ন করার খেয়াল ছিল না।জোবেদ আলী (জবাই) একই এলাকার মৃত‍্যু ছকির উদ্দিনের ছেলে।

এলাকার খবর