শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

মনোনয়ন উত্তোলন করলেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল

 



সোহাগ হাসান, কিশোরগঞ্জ থেকে


 আসন্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ উপজেলা কমান্ডার পদে মনোনয়ন ফরম উত্তোলন করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল। 


বৃহস্পতিবার(৬ এপ্রিল) দুপুর ২ টায়   বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত কিশোরগঞ্জ উপজেলা কমান্ডার পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব জাকির হোসেন বাবুল অধিকাংশ বীর যোদ্ধাদের সাথে নিয়ে মনোনয়নপত্র ক্রয় করেন।


এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্‌ মো: আবুল কালাম বারি পাইলট,কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু,চেয়ারম্যান

অ্যাসোসিয়েশনের সভাপতি বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার আলহাজ্ব রহমান,পুটিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন,মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান  মিঠু, গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জোনাব আলী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ৫ এপ্রিল -৯ এপ্রিল।মনোনয়নপত্র দাখিল ১০ এপ্রিল।যাচাই বাছাই ১১ এপ্রিল।পার্থীতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের তারিখ- ১৩ এপ্রিল।আপিল নিষ্পত্তির তারিখ-১৬ এপ্রিল।মনোনয়ন প্রত‍্যাহারের তারিখ - ১৭ এপ্রিল। চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮ এপ্রিল। প্রতিক বরাদ্দের তারিখ ২৭ এপ্রিল ও ভোট গ্রহণ ২০ মে। উল্লেখ‍্য ৫৭ জন বীর মুক্তিযোদ্ধাগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এলাকার খবর