শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জের রণচ্ডী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম‍্যান মোখলেছুর রহমান বিমান

 


মোঃ দেলোয়ার হোসেন,কিশোরগঞ্জ থেকে


পবিত্র ঈদ-উল-ফিতর  উপলক্ষে কিশোরগঞ্জ  উপজেলা সহ রণচন্ডী ইউনিয়নের সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাঙালীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রণচন্ডী ইউনিয়ন পরিষদের তিন (৩) বারের সফল চেয়ারম‍্যান মোখলেছুর রহমান বিমান।


এক শুভেচ্ছা বার্তায় মোখলেছুর রহমান বিমান  ইউনিয়নবাসীর উদ্দেশ্য বলেন, প্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদ-উল- ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।

এসময় তিনি পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ,  সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান তিনি।

এলাকার খবর