শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে বসতভিটার সীমানা নিয়ে মারামারিঃ প্রতিবন্ধী মহিলা সহ আহত ৩



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বসত ভিটা সীমানা নির্ধারণের সময় প্রতিপক্ষের দেশী অস্ত্রের আঘাতে প্রতিবন্ধী মহিলা সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। তারা সবাই উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


শনিবার(২৯ এপ্রিল) বিকাল ৪ টায় নজরুল ইসলাম নিজ বসত ভিটা সীমানা বরাবর বাশেঁর বেড়া দিয়ে ঘেরার সময় দেখিতে পেয়ে প্রতিবেশী কাঞ্চিয়া মামুদ পিতা মৃত‍্যু জপির উদ্দিন,  আইনুল হক, আব্দুর রহিম উভয় পিতা কাঞ্চিয়া মামুদ সহ আরো ৭/৮ জন বেআইনী ভাবে লাটি, ছোরা, লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ ভাবে বর্ণিত সম্পত্তিতে অনুপ্রবেশ করে বাধাঁ প্রদান করে এবং গালিগালাজ শুরু করে দেয়। উক্ত সম্পত্তির মালিক  নজরুল ইসলাম গালাগালাজ করিতে নিষেধ করিলে কাঞ্চিয়া মামুদের হুকুমে অন‍্যান‍্যরা এলোপাতাড়ী ভাবে মার ডাং করতে থাকে এবং মাথায় দা দিয়ে কোপ মেরে মাথা ফাটিয়ে রক্তাত্ত করে।

নজরুল ইসলামের বেগতিক অবস্থা দেখে প্রতিবন্ধী বোন শেলীনা বেগম ভাইকে বাচাঁতে আসলে তাকে ও বেধম মারপিট করে পা দিয়ে লাথি মেরে ফেলে দেয়ায় কোমড়ে প্রচন্ড আঘাত পায়।


অভিযোগ সূত্রে জানা যায়, নজরুল ইসলামের সাথে তার ভোগ দখলীয় বসত ভিটার সীমানা নিয়ে প্রতিবেশী কাঞ্চিয়া মামুদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসতেছে।নজরুল ইসলাম ও প্রতিবন্ধী শেলীনা বেগম  মৃত‍্য বরিজ উদ্দিনের ছেলে মেয়ে।


কথা হলে অভিযোগকারী বলেন, তারা জোড়পূর্বক আমার জমি দিয়ে যাতাযাত করে।আমি বাহিরে কাজ করি।। আমার পরিবারের নিরাপদ চিন্তা করে বাশেঁর বেড়া দিয়ে বাউন্ডারী দেয়ার সময় অতর্কিত ভাবে কাঞ্চিয়া মামুদ, তার দুই ছেলে সহ ৭/৮ জন লাঠি ছোরা হাতে নিয়ে এসে বাধাঁ দেয়। আমি এতে প্রতিবাদ করলে তারা লাঠি দিয়ে মার ডাং শুরু করে দেয়। এক পর্যায়ে দা দিয়ে মাথায় চোট মারিলে আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাই। আমি একলা মানুষ। আমার ৫ টি  মেয়ে।


এ বিষয়ে কথা হলে কর্তব‍্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ গোলাম মওলা তালুকদার বলেন, নজরুল ইসলামের মাথায় জোড়ালো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথায় ৬ টি সেলাই দেয়া হয়েছে এবং প্রায় এক ইঞ্চি গভীরতা আছে।

অপর আর একটি রোগী প্রতিবন্ধী শেলীনা বেগমের কোমড়ে আঘাত জনিত ব‍্যথা আছে।তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর