মোঃ ইয়ামিন কবির স্বপন,
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর -কিশোরগঞ্জ -৪ আসনে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চেয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানিয়েছেন ঐ আসনের আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনগণ।
এর কারণ হিসেবে জানতে চাইলে প্রবীণ আওয়ামী লীগ সহ বর্তমান সরকারের দুঃসময়ের নেতা কর্মীরা অভিযোগ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ফখরুদ্দীনের পর আওয়ামী লীগ সরকার তিন টাইম সরকার গঠন করেন কিন্তু ২০০৮ সালের নির্বাচনে সৈয়দপুর কিশোরগঞ্জে মহাজোট থাকার পরে ও সেই সময়ের সফল যোদ্ধা যুদ্ধ করে ত্রিমূখী লড়াইয়ে নৌকা মার্কা নিয়ে এসে সফলতা অর্জনের মধ্যে দিয়ে এই আসনটি উপহার দেন মরহুম এ, এ মারুফ কর্নেল স্যাকলাইন । ওনার ঐ সময়ে আমরা দেখেছি দলীয় এমপির উন্নয়ন যা চোখে পড়ার মতো কিন্তু ১৯৭১ সালের স্বাধীনতা পর ও ২০০৮ সালের পূর্বে এবং ২০১৪ সালের পর ২০২৩ সাল পর্যন্ত উন্নয়ন আর চোখে পড়ে নাই, এজন্য উন্নয়নের স্বার্থে আমরা সৈয়দপুর কিশোরগঞ্জে নৌকার প্রার্থী চাই। এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মক্তিযোদ্ধ মোঃজাকির হোসেন বাবুল বলেন সরকার আমরা আওয়ামী লীগ তারপরে ও আমরা বিগত ১০ বছর ধরে উন্নয়নের ধারা থেকে বঞ্চিত এই আসনের সর্বস্তরের জনগণ তাই আমি বিনয়ের সঙ্গে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রুপকার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানাই সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তনের নিমিত্তে নৌকা মার্কার প্রার্থী চাই, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান বলেন দলের নেতা কর্মী নিস্ক্রিয় সহ এই আসনের মানুষ উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত তাই এই আসনে নৌকার মাঝি চাই সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোকছেদুল মমিন বলেন আমি ও তিন টাইম ধরে নৌকার প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাই কিন্তু নৌকার টিকিট পাইনা তবে এবারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট দাবি যোগ্য প্রার্থী যাচাই করে সৈয়দপুর কিশোরগঞ্জের আওয়ামী লীগ সহ এই আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝি চাই।
কেন্দ্র কমিটির সদস্য মোঃ মোশাররফ হোসেন প্রধানমন্ত্রীর নিকট দাবি জানিয়ে বলেন আমি কেন্দ্র নেতা কেন্দে আমার একটা পরিচিতি আছে আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবারে মনোনয়ন দেন তাহলে এ আসন টি আমি প্রধান মন্ত্রী কে উপহার দিতে পারতাম কারণ জানতে চাইলে তিনি বলেন সৈয়দ পুরে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর সাহেব সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সেই সুবাদে আমি সেখানে যথেষ্ট ভোট পাব আর কিশোরগঞ্জে আমার বাাড়ি তারপরে সৈয়দপুর কিশোরগঞ্জের আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের দুর্দিন কাটিয়ে তোলার স্বার্থে নেত্রী যাকে খুশি তাকে মনোনয়ন দেক তারপরে ও নৌকার মাঝি চাই। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাফিউল করিম নাফা বলেন সৈয়দপুর কিশোরগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ১৬ কুটি মানুষের ভাগ্যের পথ পরিদর্শক সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকে টিকিট দেবেন। তারপরে ও সৈয়দপুর - কিশোরগঞ্জে নৌকার মাঝি চাই।
