কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুর ২ টায় উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে ফিতা কেট কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, সংসদ সদস্য'র প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তারিকুল হক। উদ্বোধনী দিনে তারিক হাসকিং মিলের স্বত্বাধিকারী তারিকুল হকের কাছ থেকে ১৮ মেট্রিক টন এবং মমতাজ অটোর কাছ থেকে ৮০ মেট্রিক টন চাল সংগ্রহ করে তাৎক্ষনিক ভাবে টাকা পরিশোধ করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান জানান, উপজেলা খাদ্য গুদামে ৩০ টাকা কেজি দরে ৯৬৩ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ১ হাজার ৩৪০ মেট্রিক টন চাল কেনা হবে চলতি মৌসুমে। আগামী ৩১আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। তিনি বলেন, সংগ্রহ কর্মসুচী সম্পন্নে উপজেলার ১৬ টি হাসকিং মিল ও একটি অটো মিলার চুক্তিবদ্ধ হয়েছেন।
