মোঃ ইয়ামিন কবির স্বপন,
কিশোরগঞ্জ উপজেলাো প্রতিনিধি
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। কিশোরগন্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার সকালে সেচ্ছাসেবক লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে অুনষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান চিলু ও সভাপতিত্ব করেন আহবায়ক মোঃ রশিদুল ইসলাম বাবু এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি শ্রী মিথুন চন্দ্র ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল ইসলাম সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন কবির স্বপন সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মোঃ রেজাউল করিম মিঠু তাজুল রুপক মোশাররফ রুবেল এনামুল হক হাফিজার বিলু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। বক্তরা আরো জানান আজকের দিনটি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তাঁর দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাঁকে স্বাগত জানান। এর পর থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠন গুলো। আলোচনা শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে থাকার সময় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন।
এখন পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
.jpeg)