মোঃ আশরাফুল ইসলাম রাজু
জেলা ব্যুরো প্রধান নীলফামারী:
নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলার রহমান এর পুকুরে ভেসে উঠলো বৃদ্ধের লাশ। প্রতিদিনের ন্যায় চেয়ারম্যানের ছেলে জনাব আলহাজ্ব শামীম হোসেন তার ব্যবসায়িক কাজের সুবাদে চাতালে আসলে তার সাথে একরা মিয়া নামের একজন মুদি ব্যবসায়ী ও চাতালের ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা উভয়ে দেখতে পায় তাদূের পুকুরে সাদা পাঞ্জাবি পড়া একটি মরাদেহ ভেসে উঠছে। দেখে অনুমান করা হয় এটি কোন বৃদ্ধ ব্যক্তির লাশ হবে।
পরবর্তীতে কিশোরগঞ্জ থানার পুলিশ অফিসার জনাব নুর ইসলাম এর উপস্থিতিতে ভেসে ওঠা লাশটি পুকুরের কিনারে নিয়ে আসা হলেও স্থানীয় কোন লোকজন লাশটি দেখে ব্যক্তিকে চিনতে পারেননী। এবিষয়ে ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলার রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমার ছেলে আমাকে জানালে আমি দ্রুতো আমার চাতালে আসি এসে লাশ দেখতে পাই। বিষয়টি কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহাদয়কে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ পুকুরের কিনারে নিয়ে আসে। আমি সহ এলাকার লোকজন দেখেও লাশটিকে চিহ্নিত করতে পারিনী বলে জানান তিনি।
