শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পরিশেষে খুঁজে পাওয়া গেল বড়ভিটায় ইউপি চেয়ারম্যানের পুকুরে ভেসে ওঠা বৃদ্ধের লাশের ওয়ারিশ বর্গকে




মোঃআশরাফুল ইসলাম রাজু, 

জেলা ব্যুরো প্রধান নীলফামারীঃ

নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটায় ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলার রহমানের পুকুরে ভেসে ওঠা অঙ্গাতনামা বৃদ্ধের লাশের সন্ধান মিলেছে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে।


কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব রাজীব কুমার রায়ের দেওয়া তথ্যে জানা যায় ,মৃত্যু ঐ ব্যক্তির নাম আব্দুল গফুর ওরফে ছেনু, পিতা মৃত্যু আমুদ্দি মামুদ। তার বাসা নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নে কিশামত বটতলা ৩নং ওয়ার্ডে।স্থায়ীভাবে এই গফুর মিয়া ঐ ইউনিয়নের কিশামত বটতলা গুচ্ছগ্রামে বসবাস করতেন।পেশা হিসাবে এই ব্যক্তি ভিক্ষা করতেন বলে জানান তার স্ত্রী আছমা বেগম।



এদিকে মৃত্যু ঐ ব্যক্তির পরিবারে থাকা তার আপন বড় ভাই মকবুল হোসেন জানান, আমার ভাই ভিক্ষা করে গত ৪দিন আগে ভাই বাসা থেকে বের হয়ে যায় আমরা খোঁজাখুজি করেছি পরবর্তীতে আমরা জানতে পারি বিভিন্ন মোবাইল ফোনে নাকি মারা যাওয়া লোকের ছবি দিয়েছে তা জানতে পেরে আমরা দ্রুতো থানায় গিয়ে নিশ্চিত হই যে তিনি আমার ছোট ভাই। তিনি আরও জানান আমার ভাই গফুর মিয়ার মৃগী রোগ ছিলো পানিতে পড়েগেলে সে আর উঠতে পারতোনা।এই অপমৃত্যু বিষয়ে তার পরিবারের কারো কোন অভিযোগ নেই মর্মেও জানান তিনি।

এলাকার খবর