শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাঃ মাদরাসা



মোঃ দেলোয়ার হোসেন

ষ্টাফ রিপোর্টার


নীলফামারী জেলার মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে কিশোরগঞ্জের রণচন্ডী বসুনিয়া পাড়া দাখিল মাদরাসা এবং একই সাথে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মোজাফফর হোসেন।



শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে  মাদরাসা পর্যায়ে নীলফামারী জেলায়"শ্রেষ্ঠ প্রতিষ্ঠান" রণচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসা ও উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মাওলানা মোজাফফর হোসেন।


একান্ত আলাপচারিতায় সুপারিনটেনডেন্ট মাওলানা মোজাফফর হোসেন জানান, এ অর্জন আমার একার নয়। এক ঝাঁক মেধাবী শিক্ষকগণের বিচক্ষণতার সাথে পাঠদান  এবং সুদক্ষ গভর্নিং বডির পরিচালনায় এই অর্জন সম্ভব হয়েছে।এই মূল্যায়ন কমিটি সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসা  পরিবারের পক্ষ থেকে।

বাধঁ  ভাঙ্গা এই সাফল্যে রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসা পরিবার দারুণ ভাবে উচ্ছ্বসিত,  গর্বিত ও আনন্দিত।


একাধিক  শিক্ষক শিক্ষার্থী জানান,    সুপারিনটেনডেন্ট  মহোদয়ের দক্ষ নেতৃত্বে,

মনোরম  পরিবেশে, বিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধানে সাবলীল গতি আরো বেগবান হবে এবং অভিষ্ট লক্ষ্যপানে ছুটে চলবে।তার বলিষ্ট নেতৃত্বে প্রস্তুত করবে দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে নিবেদিত প্রাণ আদর্শ সৈনিক। আমরা প্রত্যাশা করি আমাদের প্রাণপ্রিয় রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল  মাদরাসার  এই সাফল্যে, মাদরাসার  কার্যক্রম হোক আরও গতিমান, বেগবান ও সাফল্যমণ্ডিত ।

এলাকার খবর