মোঃ ইয়ামিন কবির স্বপন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
রাত পোহালেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৫ নং চাদঁখানা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন । এই প্রথম উপজেলা জুড়ে ইউনিয়নে মোট ১০ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউপি উপ- নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে কাজ করছে উপজেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সব রকম প্রচার-প্রচারণা শেষে এখন জন রায়ের অপেক্ষায় সাধারণ মানুষ ।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরের পর ইউনিয়নের ১০ টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন( ইভিএম) সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।সংশিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগন এসব সরঞ্জাম গ্রহন করে কেন্দ্রে নিয়ে যান। সেখানে পুলিশ গ্রাম পুলিশ সহ আনছার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে।
কথা হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। কাল ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর- ই-আলম সিদ্দিকী জানান, আগামীকাল চাদঁখানা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অবাধ সুষ্ট ও নিরপেক্ষ হবে।যে কোন ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তত থাকবে।
.jpeg)