মোঃ নিশাত ইসলাম
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
উত্তর অঞ্চলের সুনামধন্য প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ রংপুর। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি তার হৃদয় জুরে অঙ্কন করেছেন উত্তরের ইতিহাস ঐতিহ্যকে।প্রতিষ্ঠানটির অবকাঠামোগত চিত্র দেখে খুব সহজেই অনুমান করা যায় এটি কোন রাজপ্রাসাদ ছিলো।সেই রুপ গরিমা কিংবা ইতিহাস ঐতিহ্যকে আগলে রাখতে প্রতিষ্ঠান জুরে শিক্ষা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন সাহিত্য- সংস্কৃতিক সংগঠনগুলো কাজ করে চলছে অদম্য গতিতে।
এমনি একটি শিক্ষা -সংস্কৃতি মূলক সংগঠন হলো কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা -সংস্কৃতি সংসদ(কাকাশিস)।১৯শে নভেম্বর ২০০৯সাল থেকে পথচলা এই সংগঠনটি শিক্ষা এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় কুড়িয়েছে ব্যাপক সুনাম।প্রতিষ্ঠানের কোল জুরেই সুধু নয় রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় গিয়ে এই পরিবারের সদস্যরা সাফল্যকে ছিনিয়ে আনতে পিছপা হননী কখনও।
সংগঠনটির গেল ২০১৯-২০২১কার্যকরী পরিষদের দায়িত্বে থাকা সহ-শিক্ষা -সংস্কৃতি সম্পাদক মোঃ মোঃআশরাফুল ইসলাম রাজুকে একজন দক্ষ সংগঠক হিসাবে দায়িত্ব পালন করায় শুভেচ্ছা স্মারক প্রদান করলেন সংগঠনটির সাবেক সভাপতি জনাব খাইরুল ইসলাম খোকন।এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির বর্তমান কার্যপরিষদের সম্মানিত সহ- সভাপতি সুমন চন্দ্র সরকার,প্রচারও প্রকাশনা সম্পাদক কনক চন্দ্র শীল, সদস্য ভেজা বর্মন,উত্তম কুমার সহ অনেকেই।সংগঠনটির গেল ৪৪৬ তম সাপ্তাহিক আসরে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে বলেও জানান তারা।
