শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

যৌন হয়রানীর শিকারের কারণে আসামী গ্রেফতার




মোঃ ইয়ামিন কবির স্বপন

কিশোরগঞ্জ (নীলফামারীর) প্রতিনিধিঃ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৬ বছরের শিশুকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে লম্পট আবু মুসা এডিসনের বিরুদ্ধে। সে এমদাদুল হক মাষ্টারের ছেলে।


গত শুক্রবার (১১ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকারপাড়া গ্রামের (৬) বছরের এক শিশুকে, পাশেই আবু মুসা এডিসনের বাড়ীতে তার মেয়ের সাথে খেলতে যায়। একই সময় এলাকায় একজন মৃত‍্য ব‍্যক্তির জানাযা নিয়ে সবাই ব‍্যস্ত ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে লম্পট এডিসন মেয়েটিকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে পড়নের প‍্যান্ট গুলে ধর্ষণের চেষ্টা করা কালীন রক্তাক্ত হলে ভিতরে তুলা ঢুকিয়ে দেয়। কাউকে বললে তোকে মেরে ফেলাবো এমন ভয়ভীতি দেখায়।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পাশের বাড়ী এডিসনের মেয়ের সাথে খেলতে যায়। ঐ দিন মৃত‍্যু ব‍্যক্তির জানাযা নিয়ে সবাই ব‍্যস্থ থাকায় সেই সুযোগে এডিসন জানাযায় না গিয়ে বাচ্চাটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে যৌন হয়রানী করতে থাকে। এক পর্যায়ে রক্তাক্ত হলে যৌনাঙ্গে তুলা ঢুকিয়ে দেয়। বাচ্চাটি কাদঁতে কাদঁতে বাসায় এসে তার মাকে সব কথা বলে দেয়। মেয়ের এমন অবস্থা দেখে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স‍ে ভর্তি করানো হয়। তার শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সে এখন চিকিৎসাধীন আছেন।


বাচ্চাটির বাবা জানান, আমি ঢাকায় থাকি। আমার বউয়ের মুখে ঘটনা শুনে সকালে বাড়ী আসছি। আমার মেয়ে এখন মেডিকেলে চিকিৎসাধীন আছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। শুধু আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটে নাই, এডিসন এর আগে ও দুই/তিনটি ছোট মেয়ের সাথে এমন ন‍্যাক্কারজনক ঘটনা ঘটাইছে । ৮/৯ দিন আগে আরো দুইজন শিশুর সাথে ও ঘটছে। তাদের ভয়ভীতি দেখার কারণে বাসায় বলে নাই। আজ আমার মেয়ের ঘটনা দেখে তারাও বাসায় পরিবারের কাছে বলে দেয়।


একজন শিশুর মা জানান, কয়েকদিন আগে আমার মেয়ে এডিসনের মেয়ের সাথে খেলতে গেছে। সেই সুযোগে এডিসন আমার মেয়েকে ঘরে নিয়ে প‍্যান্ড খুলে কটনবাড যৌনাঙ্গে ঢুকে দিয়েছে। মেরে ফেলার ভয়ভীতি দেখার কারণে বাসায় এসে কিছুই বলে নাই। আমার ভাসুরের মেয়ে ঘটনা শুনার পর আমাকে বলে মা আমার প‍্যান্ট খুলে মুসা কটনবাড ঢুকে দিছিলো। তিনি আরো জানান, আমরা গরীব মানুষ বলে আমাদের ইজ্জতের দাম নাই। আমি এর বিচার চাই।


নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, এডিসন একজন বিবাহিত পুরুষ হয়ে তার মেয়ের বয়সি ছোট ছোট বাচ্চার সাথে এমন আচরণ করে ভয়ভীতি দেখায় যাতে করে বাচ্চারা বাসায় গিয়ে না বলে। এভাবে চলতে থাকলে এলাকার পরিবেশ নষ্ট হতে সময় লাগবে না।


কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরীফ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আসামী গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



এলাকার খবর