শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নৌকা মার্কার প্রার্থীর দাবিতে যৌথ মত বিনিময় ও আলোচনা সভা

 


মোঃ ইয়ামিন কবির স্বপন, 

কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ


 নীলফামারী -৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ  নির্বাচনে নৌকার প্রার্থীর দাবিতে যৌথ সভা করেছে জেলার সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা । শুক্রবার বিকেল ৪ টায় কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ আলোচনা  ৪ টায় শুরু হলেও গড়িয়ে যায় রাত ১০ টা।  


আলোচনা  সভায় কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  মো. জাকির হোসেন বাবুল । এ সময়  বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ২ উপজেলার সম্ভাব্য নৌকার মনোনয়ন প্রত্যাশিরা, শুরুতেই বক্তব্য রাখেন  সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কে›ন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য আমেনা কোহিনুর, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মোশাররফ হোসেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকছেদুল মোমিন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট প্রমুখ।

বক্তারা বলেন, এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে গত দুই মেয়াদে জাতীয় পার্টির প্রার্থী দেওয়া হয়েছে। ২০১৪ সালের মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী শওকত চৌধুরী এবং ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে, জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের সমর্থন নিয়ে তাঁরা নির্বাচিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবমূল্যায়ন করেন। পাশপাশি নিজেদের উন্নয়নে ব্যস্ত হওয়ায় ভুলে যান এলাকার উন্নয়নের কথা। তাই আমরা এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলের (আওয়ামী লীগের) প্রার্থীর দাবি জানাচ্ছি। নৌকার প্রার্থীর পক্ষে বিজয় নিশ্চিৎ হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট বলেন, ‘ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনটি আওয়ামী লীগের ঘাটি হিসেবে খ্যাত। মহাজোটের কারণে গত দুই মেয়াদে এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীকে আমরা সংসদ সদস্য নির্বাচিত করেছি। কিন্তু তাঁরা এলাকাবাসীকে উন্নয়ন থেকে বিরত করেছেন। আমাদের দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন করেছেন। তাদের কর্মকান্ডে সকল নেতাকর্মী হতাশ। তাই আমরা চাই আমাদের এ আসনে আসন্ন জাতীয়  সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দলীয় প্রার্থীকে মনোনয়ন দেবেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে জাতীয় উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা এ যৌথ সভার আয়োজন করেছি।বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাফিউল করিম নাফা বলেন কেউ কারও সমালোচনা না করে যেই টিকেট বা মনোনয়ন পাবে আমরা সবাই তার জন্য কাজ করে এই আসন টি  বাংলার রুপকার জননেত্রী শেখ হাসিনা কে এই আসন টি উপহার দিতে পারব ইনশাআল্লাহ, 

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন বলেন, বর্তমান সাংসদ এ আসনে দৃশ্যমান কোন উন্নয়ন করেনি কিন্তু এখন মানুষ উন্নয়নে বিশ্বাস করে। তাই চায়ের দোকান, হোটেল, পাড়া-মহল্লা, হাটে-বাজারে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে নৌকার প্রার্থী চাই। এজন্য আওয়ামীলীগের দুই উপজেলার নেতাকর্মীরা এ আসনে আগামী নির্বাচনে জননেত্রীর কাছে নৌকা মার্কার প্রার্থীর দাবী করছি।

কেন্দ্র কমিটির সদস্য মোশাররফ হোসেন বলেন আমরা সবাই এক হয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে এ আসনের জন্য নৌকার প্রার্থী চাই, তাহলে উনি ফেরাবে না আমি বিশ্বাস করি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্র কমিটির আমেনা কোহিনুর, ইন্জিনিয়ার সেকেন্দার আলী, সহ আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এলাকার খবর