মোঃ সোহাগ হাসান
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শিলা ঋশীকে অপহরণ করার অভিযোগ উঠেছে একই গ্রামের ধিরেন ঋশীর ছেলে এক সন্তানের জনক শ্রী সরল ঋশীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন -২৩ চাদঁখানা উচ্চ বিদ্যালয়ে অর্ধ বার্ষিকী পরীক্ষায় অংশ গ্রহণের জন্য যাওয়ার পথিমধ্যে কানু পীরের মাজারে পৌছালে পার্শবর্তি গ্রামের শ্রী ধিরেন ঋশীর ছেলে শ্রী সরল ঋশী ও তার দলবল সহ জোড় পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।
বৃহঃবার (২২ জুন) অপহৃতর অসহায় পিতা শ্রী সুরেন ঋশী তার নিজ বাড়ীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করে জানান, গত ১৯ তারিখে স্কুল যাওয়ার পথে আমার নাবালিকা মেয়ে অপহরণ হলো। আমি আমার নাবিলকা মেয়েকে উদ্ধারের জন্য কিশোরগঞ্জ থানায় ঐ দিনই লিখিত অভিযোগ দায়ের করি। অপহরণের ৪ দিন অতিবাহিত হলেও এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী সূত্রে আর ও জানা যায়, অপহরণকারী শ্রী সরল ঋশী দীর্ঘদিন যাবৎ বউ সন্তান নিয়ে ঢাকায় থাকতো। সে ঢাকা থেকে ৭/৮ আগে বাড়ীতে আসে। তখন থেকে সে বাড়ীতেই থাকে। তার বউ সন্তান ঢাকাতেই থাকে। মেয়েটি স্কুল যাতায়াত কালে বিভিন্ন সময় বিরক্ত করতো।
একই এলাকার মৃত্যু অরান চন্দ্র ঋশীর ছেলে লক্ষণ ঋশী জানান, শিলা ঋশী ৮ ম শ্রেণীর ছাত্রী। পার্শবর্তী গ্রামের ধিরেন ঋশীর ছেলে শ্রী সরল ঋশী তার দলবল সহ মেয়েটিকে অপহরণ করলো।আজ কয়েকদিন হলো। আমরা থানায় লিখিত অভিযোগ দিলাম। এখনো পুলিশ কিছুই করতে পারলো না। এভাবে চলতে থাকলে আইনশৃঙ্খলা অবনতিই হবে।
এ দিকে মেয়ের চিন্তায় পিতা মাতা সহ বাড়ীর সবাই শয্যাশায়ী। খাওয়া নাওয়া নাই। মেয়ের মা কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে।
অপহৃতার পিতা সুরেন ঋশী জানান, অপহরণ করার ৪ দিন হলো। আমি প্রশাসনের নিকট জোড় আবেদন করছি আমার মেয়েকে উদ্ধার করে দিন।
কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, একজন স্কুল শিক্ষার্থী ৮ ম শ্রেণীর মেয়ে অপহরণের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমরা তৎপর আছি। যে কোন সময় উদ্ধার করতে সক্ষম হবো।
