মোঃআশরাফুল ইসলাম রাজু
জেলা ব্যুরো প্রধান (নীলফামারী):
প্রতিবছরের ন্যায় এবারও নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর ইউনিয়ন পর্যায়ে আয়োজিত ফুটবল খেলা। খেলায় অদ্য সকাল ১২ ঘটিকায় বড়ভিটা কেন্দ্রীয় ফুটবল মাঠে অংশনেন উত্তর মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিম এর বীপরিতে খেলার মাঠে নামেন ঘোনপাড়া জবান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা। এসময় হঠাৎ উক্ত খেলার মঞ্চে উপস্থিত হন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নুর মোহাম্মাদ। এক পর্যায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে উত্তর মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঘোনপাড়া জবান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বহিরাগত খেলোয়াড় কে মাঠে নামানোকে কেন্দ্রকরে। এক পর্যায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে উত্তর মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খেলতে আসা তার শিক্ষার্থীকে মাঠ থেকে উঠে এসে স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করলে মাঠ ত্যাগ করেন তার শিক্ষার্থীরা।অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। কথা হলে এই উত্তর মেলাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সাইফুল স্যার স্কুলের শিক্ষার্থী না নিয়ে বহিরাগত শিক্ষার্থী নিয়ে মাঠে খেলতে আসছে। আমরা বহিরাগত শিক্ষার্থীদের সাথে খেলবোনা তাই আমি আমার স্কুলের শিক্ষার্থীদের মাঠ ত্যাগ করার নির্দেশ দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের এমন চিত্র ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
এবিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিতিতে এমন কার্যাবলী তারা মোটেই ঠিক করেনি। খেলায় কোন অসৎ পন্থা অবলম্বন করার নিয়ম নেই যদি তারা করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
