শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে সার্বজনীন সামাজিক উন্নয়ন প্রকল্প-২ উদ্বোধন করলেন এমপি আদেল



মোঃ সোহাগ ইসলাম

কিশোরগঞ্জ নীলফামারী


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উঃ দুরাকুটি অফিসার পাড়া জামে মসজিদের সামাজিক উন্নয়ন প্রকল্প -২ এর কাজের শুভ উদ্বোধন করলেন নীলফামারী ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস‍্য আহসান আদেলুর রহমান আদেল।


শুক্রবার (১৮ আগস্ট) বিকাল ৫ টায় সর্বজনীন সামাজিক উন্নয়ন উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে ২ লাখ ৮৫ হাজার টাকা ব‍্যয়ে নির্মিত  বাথ রুম ও সীমানা দেয়াল কাজের শুভ উদ্ধোধন করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস‍্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম‍‍্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, বাহাগিলি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল,

২ নং কেশবা ওয়ার্ডের ইউপি সদস‍্য রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতা ছাইয়াদুল ইসলাম,মজিদুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর