মোঃ ইয়ামিন কবির স্বপন
কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে বাল্য বিবাহ মুক্তকরনের লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ( ২৯ শে আগস্ট) সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম কিশোরগঞ্জ, বাংলাদেশ সহযোগিতায় কিশোরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরনের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাল্যবিবাহ মুক্তকরনে আমাদের প্রত্যয় "আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত " এই স্লোগান কে সামনে রেখে বিশেষ অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসন পঙ্কজ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ চেয়ারম্যান, জনাব ড. কামাল উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্বক্ষণিক সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ জনাব, মোঃ সেলিম রেজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, পুলিশ সুপার পিপিএম -সেবা নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর, পরিচালক (কমপ্লাইন্ট এন্ড ইনকোয়েরি) (জেলা জজ) জনাব মোঃ আশরাফুল আলম, পরিচালক -এডমিন এন্ড ফাইন্যান্স কাজী আরফান আশিক, উপ -পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ জনাব মোহাম্মদ গাজী সালাউদ্দিন, উপ- পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ জনাব এম, রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কিশোরগঞ্জ জনাব নূর-ই - আলম সিদ্দিকি, উপজেলা চেয়ারম্যান কিশোরগঞ্জ জনাব আবুল কালাম বারী (পাইলট)
অনুষ্ঠানের শুরুতেই বাল্যবিবাহ মুক্ত গ্রাম ও উপজেলা হিসেবে শুভেচ্ছা বক্তাব্য রাখেন চন্দন জেড গমেজ, সিনিয়র ডিরেক্টর অপারেশন।
অনুষ্ঠানটি ২টি ভেনুতে অনুষ্ঠিত হয়েছে উপজেলার দঃ রাজীব গ্রামে কয়েক শত সাধারন জনগনের উপস্থিতিতে মত বিনিময়ের মধ্যে দিয়ে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা করা হয়।
উপজেলা হল রুমে সম্মানিত অতিথি বৃন্দু শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, মসজিদের ইমাম, চেয়ারম্যান, জন প্রতিনিধি সহ সাধারন জনগনের অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যেগে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলাটি অন্যান্য উপজেলার তুলুনায় গরীব হওয়ায় বাল্যবিবাহের বিষয়টি ব্যধিতে পরিণত হয়েছিল যা ২০১৯ সালে ওয়ার্ল্ড ভিশনের জরিপ অনুযায়ী ৫৫%দাঁড়িয়েছিল যা এখন ১০.৯৭%দাঁড়িয়েছে যা ওয়ার্ল্ড ভিশন ও উপজেলা নির্বাহী অফিসারের কড়া নজর দারিত্বে সম্ভব হয়েছে। সেই ধারাবাহিকতায় ৩২টি গ্রাম উন্নয়ন কমিটির সমঝোতা স্বারক চুক্ত স্বাক্ষরিত হয়। প্রধান অতিথি ড.কামাল উদ্দিন আহম্মেদ বিভিন্ন দিক তুলে ধরে বলেন বাল্যবিবাহ রোধ দারিদ্র্যতার ঝুকি কমিয়ে একটি সুখি সমৃদ্ধ পরিবার গঠনে সহায়তা করে। তিনি আরও বলেন সত্যিকারের পরিবর্তনের জন্য শুধু আইনের প্রয়োগ নয় এর জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা, সহানুভূতি এবং জনসচেতনতা। সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে বাল্যবিবাহ নির্মুল করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনায়ন করা সম্ভব।
