শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জ হাসপাতাল এখন সকল শ্রেণী পেশার মানুষের নির্ভরযোগ‍্য ঠিকানা



মোঃ দেলোয়ার হোসেন

কিশোরগঞ্জ নীলফামারী।


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স এখন সকল শ্রেণী পেশার মানুষের নির্ভরযোগ‍্য ঠিকানা হয়ে দাড়িঁয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ‍্যা ৬টা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বৈকালিক স্বাস্থ‍্য সেবা দিয়ে আসছে।


গত (৫ আগষ্ট হতে ১০ আগষ্ট) এক সপ্তাহে ৩ টি হাইড্রোসিল ও ২ টি হার্নিয়া অপারেশন করা হয়। এখন পর্যন্ত হার্নিয়া,হাইড্রোসিল ও টিউমার সহ মোট ১৩ টি জেনারেল সার্জারীর অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল ১০ই আগষ্ট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস‍্য সচিব আসাদুজ্জামান চিলুর (হাইড্রোসিল) এবং উপজেলার পুটিমারী ইউনিয়নের রহিমুদ্দিনের ছেলে মোজাফফর হোসেন(৫৫) এর (হার্নিয়া) অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা উভয়ই পোষ্ট অপারেটিভ ইউনিটে ভর্তি আছেন এবং শারীরিকভাবে সুস্থ‍্য আছেন। 



এ বিষয়ে কথা হলে পোষ্ট অপারেটিভ বিভাগে চিকিৎসাধীন আসাদুজ্জামান চিলু বলেন, কিশোরগঞ্জ হাসপাতালে এখন সব ধরণের চিকিৎসা হয়। আমি হাইড্রোসিল অপারেশন করেছি। এটা রংপুরে করলে ১০ থেকে ১৫ হাজার খরচ হতো। অথচ এই ধরণের সেবা এখন হাতের কাছেই পাওয়া যাচ্ছে।

একই কথা হার্নিয়া রোগী_ মোজাফফর হোসেন বলেন, আমরা সাধারণ মানুষ কোন দিন আশা করি নাই যে_ এই ধরণের অপারেশন উপজেলা পর্যায়ের হাসপাতালে হবে। এখন জরুরী মূমুর্ষ রোগী ছাড়া আর কেউ শহরের হাসপাতাল বা ক্লিনিকে যাবে না। এখানে সেবার মানও খুবই ভালো।

এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ‍্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ বলেন, এখন হাসপাতালে প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সিজারিয়ান অপারেশনের পাশাপাশি জেনারেল সার্জারি (হার্নিয়া, হাইড্রোসিল ও টিউমার )অপারেশন সুসম্পন্ন করা হচ্ছে এবং রোগীদের পোষ্ট অপারেটিভ ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেই সাথে বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিতভাবে বৈকালিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন।

এলাকার খবর