মোঃ ইয়ামিন কবির স্বপন
কিশোরগঞ্জ - নীলফামারী প্রতিনিধি
পুলিশের সেবা জনগনের দোড় গড়ায় পৌছে দিতে নীলফামারী কিশোরগঞ্জে" ওপেন হাউজ ডে "অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কিশোরগঞ্জ থানা পুলিশের আয়োজনে সিঙ্গেরগাড়ি বাজার সংলগ্ন সিঙ্গেরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম
অনুষ্ঠানে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্রী রাজীব চন্দ্র রায়ের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক এস এম শরীফের সন্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৈয়দপুর, কিশোরগঞ্জ মোঃ সারোয়ার আলম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম প্রধান অতিথির বক্তাব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম বলেন- পুলিশ জনগনের শত্রুু নয় বন্ধু, আপনারা নিশ্চিন্তে রাতে ঘুম পারেন পুলিশ পাহারায় থাকে দিন-রাত ২৪ ঘণ্টা বছরে ৩৬৫ দিন সেবায় নিয়োজিত থাকে পাশা পাশি ছেলে- মেয়ে উভয় সন্তানের অভিভাবকদের সজাগ থাকার আহবান জানিয়ে
অত্র এলাকার মানুষের নিকট হতে সমস্যা শুনে পরামর্শ গ্রহন করে বলেন মদ জুয়া ইফটিজিং সহ অনেক অপরাধ মূলক কাজ নির্মুল করার চেষ্টায় প্রতিনিয়ত কাজ করছি, তারপরে ও পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন, পুলিশ জনগনের সেবক হয়ে সব সময় কাজ করছে বিশেষ করে মাদকের সঙ্গে কোন আপোষ নেই মাদক বিক্রেতা ও সেবন কারীকে আইনের আওতায় প্রতিনিয়ত নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দু সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
