কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
"সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়ন- উদ্ভাবনে স্থানীয় সরকার "এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল এগারো টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ গ্রেনেট বাবু উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ শরীফ হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মায়া বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।
উল্লেখ যে, উন্নয়ন মেলায় স্টোলের মধ্যে দিয়ে অংশ গ্রহণে ছিলেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ থানা, উপজেলা কৃষি অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব রেজিঃ অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার পরিকল্পনা, উপজেলা প্রাণী সম্পদ অফিস, উপজেলা ভেটেরিনারি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, উপজেলা তথ্য কেন্দ্র, উপজেলা সমবায় অফিস উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা প্রকৌশলী অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, উপজেলা শিক্ষা অফিস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ, উপজেলা আনসার ভিডিপি অফিস, উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, নেসকো লিমিটেড, উপজেলা মৎস্য অফিস, সদর ইউপি পরিষদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস,উপজেলা বন অফিস, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা কার্যালয়,পল্লী উন্নয়ন বোর্ড, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন, উপজেলা পাট অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা সমাজসেবা অফিস এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারি পাইলট বর্তমান সরকারের বিভিন্ন দিগ তুলে ধরে বলেন এই সরকার জনবান্ধব সরকার এই প্রথম জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ ইং শুভ উদ্বোধন করেন, তারই ধারাবাহিকতায় আমরা আজকে সকল দপ্তর সহ জন প্রতিনিধিরা এই দিনটি কে স্বরন করে রাখব।
