মোঃ সোহাগ হাসান
কিশোরগঞ্জ-নীলফামারী।
গ্রামীণ সড়ক গুলো পাকা হলে গ্রাম শহরে রুপান্তরিত হবে এবং এলাকার উন্নয়ন সাধন করতে হলে যোগাযোগ ব্যবস্থার কোন বিকল্প নেই।নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক ৩ টি পাকা রাস্তার উদ্বোধন কালে এ সব কথা বলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। উপজেলা প্রকৌশলীর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ এর আওতায় মাগুড়া, চাঁদখানা ও বাহাগিলি ইউনিয়নের ৩টি পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর)বিকালে মাগুড়া বালাবাড়ী মোড় থেকে ফুলেরঘাট পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার উদ্বোধন শেষে আরো দুটি রাস্তা উদ্বোধন করেন চাঁদখানা ও বাহাগিলি ইউনিয়নে। এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, সংসদ সদস্য'র ব্যক্তিগত সহকারী রায়হানুল আহসান রোমি,সাবেক ইউপি সদস্য মোজাহার হোসেন সহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
