সৈয়দপুর থেকে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র দীর্ঘ প্রায় ১০ বছর পর গত ০৫ সেপ্টেম্বর-২৩ তারিখে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
নব-গঠিত কমিটিতে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন মোঃ লোকমান হাকিম।
তিনি একাধারে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপি'র ১ নং ওয়ার্ডের সভাপতি, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপির সদস্য,সৈয়দপুর উপজেলা বিএনপি'র সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র নব-গঠিত কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেল সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নানা পদে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি এই প্রতিবেদক বলেন, আমাকে জেলা বিএনপি'র তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় জেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহিন আকতার সহ নব-গঠিত কমিটির সকল সদস্য কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নিয়ে সাধারণ মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছি।তারেক রহমানের নির্দেশে সরকার পতনের প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।
তিনি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
